সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৪
শিরোনামঃ
আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৪, ২০২৪, ২:০২ পূর্বাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)

ঢাকা প্রতিনিধি।।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন মাহমুদুল হাসান।সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে (২৯) হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। রোববার দিনগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell