শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ব্যতিক্রম ঘটনা- নওপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন প্রেমিকের।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২১, ২:৪৮ পূর্বাহ্ণ
  • ৬৪৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শোনা যায়, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের কথা। তবে এবার ঘটেছে ব্যতিক্রম ঘটনা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওমর ফারুক নামের এক যুবক।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর থেকেই উপজেলার নওপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। পরে উভয়ের পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার নওপাড়া গ্রামের আক্তার আলীর মেয়ে অন্তরা খাতুন (২৪)। ওই একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৫)। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে অন্তরার বাড়িতে বিয়ের প্রস্তাব দেন ওমর ফারুক। কিন্তু বাধ সাধেন অন্তরা। তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। পরে কোনো উপায় না দেখে বৃহস্পতিবার ভোর থেকে অন্তরার বাড়ির সামনে অনশন শুরু করেন ফারুক। প্রায় ৭ ঘণ্টা অনশনের পরে এলাকাবাসীর সহায়তায় তিনি অনশন ভঙ্গ করেন। পরে উভয়ের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে বেলা ১১টার দিকে কাজী ডেকে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) জয়নাল আবেদীন বলেন, ‌‘তাদের দুজনের মধ্যে পুরোনো প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও ওমর ফারুক ও অন্তরাকে নিয়ে এলাকায় এমন সমস্যা হয়েছিল। তারা একে অপরকে ভালোবাসেন। পরিবারের স্বজনরা মেনে না নেয়ায় ফারুক বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন।’

তিনি আরও বলেন, তাদের নিয়ে যেন বারবার সমস্যা পোহাতে না হয় এবং কেউ যেন কোনো ধরনের অঘটন না ঘটিয়ে ফেলেন, সেজন্য দুই পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের বিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell