শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ঘাতক ছেলে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
  • ৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ঘাতক ছেলে

ময়মনসিংহের ত্রিশালে ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে রিয়াদ হাসান রাজু (৩০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— পিতা মোহাম্মদ আলী (৭০) এবং মা রানোয়ারা বেগম (৬০)।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলায় মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে লাশ লুকিয়ে রাখে ছেলে রিয়াদ হাসান রাজু। এরপর সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ির বাইরে থেকে ঘরে ফিরলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘরের মেঝে খুঁড়ে বাবা-মায়ের লাশ পুঁতে রাখে রাজু।

ঘটনাটি ভিন্নখাতে নিতে রাজু বোনদের জানায়, বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে সকালে বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এলে ভাই রাজুর আচরণে সন্দেহ হয়। একপর্যায়ে ঘরের মেঝে খোঁড়া ও রক্তের দাগ দেখে তিনি প্রতিবেশীদের জানান। এরপর প্রতিবেশীরা রাজুকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, “তার মনে শান্তি ছিল না। কয়েক বছর আগে বিয়ে করেছেন, স্ত্রী ও এক মেয়ে সন্তান রয়েছে। আগে একটি কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে বেকার। কিছুদিন ধরে ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়ে ব্যর্থ হন। তাই রাগ-ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell