প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন সোহেল মিয়া (৩৫) নামে এক যুবক। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বিকেলে উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে চাচা আবুল কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া, মাঈনউদ্দিন ও আলমগীরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোকন মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে সোহেল মিয়াকে আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া ঝাপটে ধরে কিলঘুষি মারেন। এতে সোহেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ নগর সংবাদ কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেছেন,গ্রেফতারের চেষ্টা চলবে। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.