বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২২
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

ব্রিজের নিচ থেকে শিশু ও নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ব্রিজের নিচ থেকে শিশু ও নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে পাশাপাশি দুইটি ব্রিজের নিচ থেকে এক শিশু ও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে মরদেহ দুটি মা ও মেয়ের।

 

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের নিচ থেকে একটি এবং প্রায় আধা কিলোমিটার দূরের পার্শ্ববর্তী আলীপুর ব্রিজের নিচ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়ক খালের হানুবাইশ ব্রিজের নিচে প্রায় দেড় বছর বয়সী একটি শিশু ও পার্শ্ববর্তী আলীপুর এসপি বাড়ির সামনের ব্রিজের নিচে ২০-২২ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell