মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বড় ভাইকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আপন ছোট ভাই

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২২, ৭:৪২ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মানিকগঞ্জে শাইজুদ্দিন নামের এক কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং দুজনের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছাহের উদ্দিন নিহত শাইজুদ্দিনের আপন ছোট ভাই। এ দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিহত শাইজুদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ জুন সকালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শাইজুদ্দিনের ওপর হামলা চালান তার ভাই ও ভাতিজারা। এসময় বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শাইজুদ্দিন।

এ ঘটনায় শাইজুদ্দিনের ছেলে আশিম আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।

রায়ে দলিল উদ্দিন ও সেলিম উদ্দিন নামের দুই আসামিকে এক বছর করে কারাদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell