রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৮
শিরোনামঃ
নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান

ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৩, ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ণ
  • ৩৩৩ ০৯ বার দেখা হয়েছে

 

ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল।

ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশালে বিভাগে নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, প্রভাষক ইন্দ্রজিৎ কুমার, সাবেক যুবনেতা মোজাম্মেল সিকদার, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাংবাদিক মাসুদ সিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় একনেকে ফরিদপুরের ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন পাশ হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রকল্পটি বাতিল করে। যেটি অত্যন্ত দুঃখজনক। দক্ষিণাঞ্চলে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান নেই। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি অবিলম্বে ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত ৬লেন রাস্তা প্রশস্ত করুন এবং চীন প্রতিষ্ঠিত তিনটি হাসপাতালের একটি বরিশালে নির্মাণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় তারা এ দাবিতে বৃহত্তর আন্দোলন সংগ্রামসহ দক্ষিণাঞ্চল অবরুদ্ধ করার হুশিয়ারি দেন। মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell