বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৭
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

ভাড়াটিয়ার ঘরে ঢুকে বাড়ির মালিকের আত্মহত্যা,মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

ভাড়াটিয়ার ঘরে ঢুকে বাড়ির মালিকের আত্মহত্যা,মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে এক বাড়ির মালিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সোমবার (২৪ জুলাই) সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ মিনিটের জন্য ভাড়াটিয়া তানজিনাকে বাইরে বের হতে বলে ঘরে ঢোকেন হানিফ মিয়া। পরে ঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভাড়াটিয়া তানজিনা জানান, হানিফ মিয়া ঘরে ঢোকার পর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি তার স্ত্রীকে বিষয়টি জানালে তিনি এসে জানালার ফাঁক দিয়ে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি নিহতের স্ত্রীসহ পরিবারের লোকজন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন প্রবাসে ছিলেন হানিফ মিয়া। বছর দশেক আগে দেশে ফেরার পর তার তেমন কোনো আয় ছিল না। তার প্রবাসী দুই ছেলের পাঠানো টাকাতেই সংসার চলত। কিছুদিন ধরে তিনি অভাবে ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও ঝামেলা চলছিল তার। এসব কষ্টেই হয়তো তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. রকিবুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকট ও পারিবারিক কলহের কারণে হানিফ মিয়া আত্মহত্যা করে থাকতে পারেন। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে এটি আত্মহত্যা, নাকি অন্য কিছু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell