শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ভাড়াবাসা থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
  • ২৭৫ ০৯ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে নগরের করিম কুটির মসজিদ গলির ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত শিক্ষক মো. মহিউদ্দিন নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে।

নগরের আলেকান্দা পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, করিম কুটির মজিদ গলির স্মরণিকা ভিলার নিচতলায় ভাড়া বাসায় একা বসবাস করতেন মৃত মহিউদ্দিন। স্থানীয়রা তাকে বাসার মধ্যে দুপুরের পর থেকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। রাত পর্যন্ত একই অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল করে বিষয়টি জানানো হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় পেয়েছেন মো. মহিউদ্দিনকে উদ্ধার করে। পরে তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

এদিকে স্বজনরা অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

অপরিদেক মৃত শিক্ষক মো. মহিউদ্দিনের বড় ভাই পিরোজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমউদ্দীন বলেন, আমার ভাইয়ের হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তাকে হত্যা করা হয়ে থাকলে আল্লাহ যেন হত্যাকারীর বিচার করেন। মহিউদ্দিনের মৃত্যুর খবর আমরা সবাই পেয়েছি, ওর স্কুলের সবাইকে জানিয়েছি কিন্তু তারা কেউ আসলো না।

মৃতের ছোট ভাই বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের সঙ্গে দুর্নীতিসহ নানা অনিয়ম নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ছিল। কিছুদিন আগে স্কুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন, সাংবাদিকদেরও জানিয়েছেন। এজন্য তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছিল, অনেকে তো আমাকে গিয়েও হুমকি দিয়েছে যেন ভাইকে থেকে যেতে বলি। এছাড়া কয়েকমাসে মহিউদ্দিন ভাইকে বহিরাগত লোকদের দিয়ে মারধরও করা হয়েছিল।

এসব ঘটনা ভাই আমার পরিবারের কাউকে বলতে চাইতো না, নিজেই একা সমাধান করতে চাইতো। সম্প্রতি স্কুলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানিয়ে কোনো সুরাহা না পেয়ে চাকুরি থেকে পদত্যাগও করে কিন্তু আমাদের ধারণা ওর আকস্মিক মৃত্যুর সঙ্গে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার বিষয় জড়িত রয়েছে।

তিনি জানান, তার ভাইয়ের মৃত্যু অস্বাভাবিক বলেই তাদের মনে হচ্ছে, এ ঘটনায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। আপাতত লাশ পুলিশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাবে।

এদিকে মৃতের স্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিপা আক্তার জানান, তাদের একটি ছেলে সন্তান রয়েছে। যাকে নিয়ে তিনি নগরের আলেকান্দা বুক ভিলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তবে সম্প্রতি তার স্বামী শিক্ষক মহিউদ্দিন করিম কুটির এলাকার এ বাসা ভাড়া নিয়েছেন। যেখানে তিনি থাকতেও শুরু করেন, তবে তাদের কোনো পারিবারিক কলহ ছিল না।

অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে স্কুলের এক শিক্ষক জানান, সাবেক প্রধান শিক্ষক ফকরুজ্জামানের নিয়ম বহির্ভূত কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতেন শিক্ষক মহিউদ্দিন। এরপর থেকেই তার বিরুদ্ধে অনেকেই জোটবদ্ধ হন এবং নানাভাবে হয়রানি করতে শুরু করেন। এ নিয়ে তিনি বেশ চিন্তিত থাকতেন। পাশাপাশি তিনি শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell