সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৫, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। পাল্টা হামলায় আহত হয়েছেন এক বিএসএফ সদস্য।

 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সীমান্ত লাগোয়া মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা।

জানা যায়, গুলিবিদ্ধ বাংলাদেশি বাসিন্দার নাম মুহাম্মদ আলাউদ্দিন (৩২) এবং আহত বিএসএফ সদস্যর নাম ওরফেজ কুমার (২৭)। তিনি মল্লিকপুর বিওপির দায়িত্বে ছিলেন।

সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেকটাই বিপদমুক্ত। তবু কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

বিএসএফ এক বিবৃতিতে দাবি করে, বুধবার ভোরে পাঁচ বাংলাদেশি পাচারকারী সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ কফের সিরাপ পাচার করা।

বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে পাচারকারীরা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এমনকি বিএসএফের রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। বাধ্য হয়ে পাম্প গান থেকে গুলি চালায় বিএসএফ।

এতে মুহাম্মদ আলাউদ্দিন গুলিবিদ্ধ হন। গুরুতর জখম হন বিএসএফ সদস্য ওরফেজ কুমার। তাদের গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিরা পলাতক। এ ঘটনায় গোটা সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকালে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছে এক বাংলাদেশের নাগরিক। পাচারকারীদের হামলায় আহত হয়েছেন বিএসএফ কর্মীও। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell