শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভারতে,এক পরিবারে হত্যা ৪ ধর্ষণ ১

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২১, ১১:০৬ অপরাহ্ণ
  • ৬৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নিউজডেক্স-ভারতে একই পরিবারের ৪ জনকে হত্যা, অভিযোগ ধর্ষণেরও ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতদের মধ্যে একজন ১০ বছরের কিশোর ও ১৬ বছরের কিশোরীও রয়েছেন। অভিযোগ উঠেছে হত্যা করার আগে সম্ভবত গণধর্ষণ করা হয়েছে কিশোরীকে। ভয়ঙ্কর এই ঘটনায় অভিযোগের তির প্রতিবেশী এক পরিবারের দিকে। খবর এনটিভির।
নিহতদের পরিবারের অভিযোগ, উচ্চবর্ণের ওই পরিবার এর আগেও নিম্নবর্ণের এই পরিবারের সদস্যদের ওপরে নির্যাতন চালিয়েছেন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য বহু দূর ছড়িয়েছে। কংগ্রেস নেত্রী ও উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান প্রিয়াঙ্কা গান্ধী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে।
এরই মধ্যে খুন ও গণধর্ষণের ঘটনায় ১১ জন বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কিশোরীর মরদেহ পাওয়া গেছে ঘরের মধ্যে। বাকিদের মরদেহ বাড়ির বাইরে উঠানে পড়ে ছিল। নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্রের সাহায্যে চারজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যেকের শরীরেই গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
নিহতদের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই দুই পরিবারের মধ্যে সমস্যা ছিল। বারবার উচ্চবর্ণের পরিবারটি নির্যাতন চালাত নিম্নবর্ণের পরিবারের ওপরে। গত সেপ্টেম্বরে বিষয়টি চরমে পৌঁছায়। ২১ সেপ্টেম্বর তাদের মারধর করা হয়। প্রায় সপ্তাহখানেক পরে মামলা করা হয়, তাও নির্যাতনের শিকার পরিবারের বিরুদ্ধেই। দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। তার রাজ্যে এর আগেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাতরস ধর্ষণ মামলায় খোদ জেলাপ্রশাসকের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছিল নির্যাতিতার পরিবারকে মামলা তুলতে চাপ দেওয়ার জন্য। পরে তাকে বদলি করে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরেও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব নিহতদের আত্মীয়রা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell