শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভারতের সকল বিশ্ববিদ্যালয়ে “মোদী সেলফি বুথ” করার নির্দেশ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

ভারতের সকল বিশ্ববিদ্যালয়ে “মোদী সেলফি বুথ” করার নির্দেশ

শুভাষ সাহা

ভারতের সব বিশ্ববিদ্যালয়ে ‘মোদী সেলফি বুথ’ বানানোর নির্দেশ শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ ভারতের সব বিশ্ববিদ্যালয়ে ‘মোদী সেলফি বুথ’ বানানোর নির্দেশ ভারতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সেলফি বুথ বানানোর নির্দেশনা দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওই বুথে দাঁড়িয়ে মোদীর সেসব ছবির সামনে সেলফি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে। শুক্রবার (১ নভেম্বর) কমিশনের পক্ষ থেকে উপাচার্য-অধ্যক্ষদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে,
Open photo
আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এমন নির্দেশনা দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। সমালোচকদের দাবি, নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের অনানুষ্ঠানিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে ক্ষমতাসীন মোদী সরকার। আর এ জন্যই মোদীর ছবিসহ সেলফি বুথ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে ভিন্ন কথা। কমিশনের যুক্তি, বিভিন্ন ক্ষেত্রে ভারতের নানান অর্জন রয়েছে। সেলফি বুথে সেসবের আলোকচিত্রের প্রদর্শন ও সেখানে সেলফি তোলা ভারতীয়দের সম্মিলিত গর্ববোধকে উত্সাহিত করবে। সেই সঙ্গে ভারতের অর্জন সম্পর্কে জানতে তরুণ মনে আগ্রহ সৃষ্টি করতে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণদের মনন গঠন করতে হবে। আর তাদের শক্তি ও উদ্দীপনা কাজে লাগানোর একটি অনন্য সুযোগ আমাদের হাতে রয়েছে। ‘আসুন আমরা আপনাদের প্রতিষ্ঠানে একটি সেলফি পয়েন্ট স্থাপন করে দেশের অবিশ্বাস্য অগ্রগতি উদযাপন ও প্রচার করি। সেলফি পয়েন্টের লক্ষ্য হলো, বিভিন্ন ক্ষেত্রে ভারতের অর্জন, বিশেষ করে জাতীয় শিক্ষানীতি- ২০২০ এর অধীনে নতুন উদ্যোগ সম্পর্কে যুবকদের মধ্যে সচেতনতা তৈরি করা। এসব সেলফি পয়েন্ট স্থাপনের জন্য ভারতীয় ইউজিসি বেশ কয়েকটি নির্দিষ্ট ডিজাইন বা নকশাও প্রস্তাব করেছে। তবে সবগুলো নকশাতেই সাধারণ কিছু বিষয় রয়েছে। যেমন: শিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈচিত্র্যের ঐক্য, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, ভারতীয় জ্ঞানব্যবস্থা, বহুভাষাবাদ ও উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ভারতের উত্থান ইত্যাদি। সূত্র: দ্য টেলিগ্রাফ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell