শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

যশোর প্রতিনিধি।।

(২৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ভারতে পাচার হওয়া বাংলাদেশি কিশোর কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে তিনটি এনজিও রাইট যশোর ৫ জন, মহিলা আইনজীবী সমিতি ৭ জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ৫ জনকে গ্রহণ করেছে।

যশোর মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা রানী জানান, পাচার হওয়া এসব কিশোর কিশোরী ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে।

রেখা রানী আরও জানান, দুই দেশের বিশেষ ট্র্যাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পেয়েছে। এ ছাড়া ফেরত আসা কিশোর কিশোরী যদি দালালের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে।

ফেরত আসা কিশোর কিশোরীরা যেসব আশ্রয়কেন্দ্রে ছিলো- নদীয়া জেলার চিলড্রেন গার্লস হোম, নদীয়া জেলার ঘূর্ণি জুভেনাইল অবজারভেশন বয়েজ হোম, বিরামপুরের কেদাই কাজী নজরুল ইসলাম চিলড্রেন হোম, বারাসাতের কিশলয় চিলড্রেন হোম, উত্তর ২৪ পরগনার আরকেভি মিশন হোম, কুচবিহারের শহীদ বন্ধনা স্মৃতি আবাস, লিলুয়াহ এর এএমএম হোম, সল্টলেকের সুকন্যা হোম, উত্তর ২৪ পরগনার এশিয়ান সহযাত্রী সৃষ্টি হোম, বহরমপুর মেন্টাল হাসপাতাল ও লিলুয়াহ হোম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell