শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা-জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ,ভারতের পাল্টা জবাব চলছে,ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১০, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

ভারত প্রতিনিধি।।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের পাল্টা জবাবেও চলছে সমানতালে গোলাবর্ষণ।

এদিকে, শুক্রবার রাতে ভারতের জম্মু, সাম্বা ও পাঞ্জাবের পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা সূত্র। ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, তারা সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সাম্বা জেলায় বিস্ফোরণের শব্দ শোনার পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এরইমধ্যে আকনূরে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য আক্রমণ প্রতিহতের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে বাহিনী।

এর আগে ভারত অভিযোগ করে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠিয়ে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা করে, যা তারা সফলভাবে প্রতিহত করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ভারতে কোনো ধরনের ড্রোন বা মিসাইল হামলা চালায়নি।

পাকিস্তানি এক সরকারি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, “পাকিস্তান কূটনৈতিক সমাধানের জন্য অপেক্ষা করছে, তবে তা ব্যর্থ হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, ভারত মিথ্যা তথ্য ছড়িয়ে ‘হাইপ’ তৈরি করছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের মিসাইল হামলার অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।

ভারতের সেনাবাহিনী জানায়, জম্মু ও পাঞ্জাবের পাঠানকোট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে তাদের নির্দোষিতা প্রমাণে সাহায্য করতে।এদিকে, পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell