মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৬
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ভাড়া চাওয়ার জেরে বাড়িওয়ালার কন্যাকে হত্যার অভিযোগ-আটক ৩

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২২, ১১:৫৩ অপরাহ্ণ
  • ৩১২ ০৯ বার দেখা হয়েছে

বকেয়া বাড়ি ভাড়া চাওয়ার জেরে বাড়িওয়ালার ছয় বছরের এক শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মরিয়ম আক্তার (৩৫) নামের এক ভাড়াটিয়া ও তার দুই সন্তানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকায় ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলার সানসেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মারিয়া আক্তার ফারুক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে উপজেলার বলাইখাঁ এলাকায় ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলায় ব্রাহ্মণবাড়িয়ার মরিয়ম আক্তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকার জন্য একটি ফ্ল্যাট ভাড়া নেন। দুমাসের বাড়ি ভাড়া বাবদ ১৩ হাজার টাকা বকেয়া হয়। বকেয়া টাকা নিয়ে সোমবার বিকেলে ফারুকের সঙ্গে মরিয়মের বাকবিতণ্ডা হয়।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ছয় বছরের মারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। সারাদিন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে বাড়ির তৃতীয় তলার সানসেটের ওপর তার মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ রাত ৮ টার দিকে মারিয়ার মরদেহ উদ্ধার করেন।

মারিয়ার চাচা রুহুল আমিন বলেন, ভাড়াটিয়া মরিয়ম আমার ভাতিজিকে হত্যার পর সানসেটে ফেলে রাখে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাড়িওয়ালার পরিবারের অভিযোগে ভিত্তিতে মরিয়ম আক্তার ও তার দুই ছেলে-মেয়েকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell