শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৭
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

ভেষজ ওষুধ উৎপাদনের দায়ে চারজনকে ১৫ দিনের কারাদণ্ড ও সিলগালা করে দেয়-আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২১, ৮:২২ অপরাহ্ণ
  • ৫৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভেষজ ওষুধ উৎপাদনের দায়ে চারজনকে ১৫ দিনের কারাদণ্ড ও সিলগালা করে দেয়-আদালত।নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভেষজ ওষুধ উৎপাদনের দায়ে চারজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ‘সেফটি হেলথ ইউনানি ল্যাব’ নামে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন-মো. মনির হোসেন (২৯), মো. ফজল খান (৬৫), মো. নজরুল ইসলাম (৪৪) এবং মো. ইয়াছিন (১৯)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

 

Open photo

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেফটি হেলথ ইউনানি ল্যাবের ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধসহ চারজনকে আটক করা হয়। জনস্বাস্থ্যের ওপর অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এসব ওষুধের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই ফ্যাক্টরিতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধ ধ্বংস করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell