বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ভৈরবে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৬, ২০২২, ৯:১৫ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কিশোরগঞ্জের ভৈরবে বসতঘরে আগুন লেগে তিন বছর বয়সী এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশগাড়ি গ্রামের মুন্সিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাহিয়া বেগম। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ির মুন্সিবাড়ির দুলাল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বসতঘরের পাশে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ওই ঘরেই ঘুমিয়ে ছিল শিশু তাহিয়া বেগম । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের ভেতরে থাকা শিশু তাহিয়া বেগমকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। ঘরের ভেতর ঘুমিয়ে থাকা তিন বছরের এক শিশু আগুনে পুড়ে মারা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell