বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে মায়ের দোয়া বাণিজ্যালয়ে ৩০০ টাকার তরমুজ ১০০ টাকা বিক্রি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৮, ২০২৩, ১:১৯ পূর্বাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে মায়ের দোয়া বাণিজ্যালয়ে ৩০০ টাকার তরমুজ ১০০ টাকা বিক্রি

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের অভিযানের ৩০ মিনিট আগেও যে তরমুজ ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছিল ৩০ মিনিট পর সেই তরমুজ বিক্রি হয়েছে মাত্র ১০০ টাকা করে। এসময় তরমুজ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা।

সোমবার (২৭ মার্চ) বিকালে এমন দৃশ্য দেখা যায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার ৩নং চারারগোপ মসজিদ মার্কেটে “মায়ের দোয়া বাণিজ্যালয়” এ।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় পাইকারি ফলের বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

এ সময় ভোক্তা অধিদপ্তরের টিম  ওই প্রতিষ্ঠানে গিয়ে সেলসম্যানের কাছে জানতে চায় তরমুজ পিস কত? তখন সেলসম্যান বলেন ১০০ টাকা দেড়শ টাকা পিস।এ কথা শুনে উপস্থিত কয়েকজন ক্রেতা বলেন কিছুক্ষণ আগেও ২৫০, ৩০০ ও ৩৫০ টাকা করে তরমুজ বিক্রি করেছে। এখন আপনাদের দেখে ১০০ টাকা বলছে।

এসময় ভোক্তা অধিদপ্তরের উপস্থিতিতে প্রায় শতাধিক তরমুজ ১০০ টাকা করে ক্রেতারা কিনে নেন। তারা ধন্যবাদ জানান ভোক্তা অধিদপ্তরকে।

ওই এলাকায় ফলের বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।  এ সময় বাজার মনিটরিং কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।

সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিং ও অভিযানের কারণে ভোক্তারা ন্যায্যমূল্য দিয়ে তরমুজ কিনতে পেরেছে। তারা আমার কাছে স্বীকার করেছে কৃষকের কাছ থেকে প্রতি পিস তরমুজ  ৬০ টাকা করে কিনেছে ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell