শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

‘ভোটার দিবস’ আগামীতে যাদের বয়স ১০ বছর হবে, তাদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

আগামীতে যাদের বয়স ১০ বছর হবে, তাদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) এখন যন্ত্রপাতির সংকট নেই। শুধু জনবল সংকট রয়েছে। তারপরও হয়রানিমুক্ত সেবা দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘ইসি জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এখন যাদের বয়স ১৬ বছর, তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। শুধুমাত্র ভোটার তালিকায় তাদের নাম থাকবে না। তাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার হয়ে যাবেন। আগামীতে যাদের বয়স ১০ বছর হবে, তাদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।’

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ‘ভোটার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেবো যোগ্যজনে’ স্লোগান সামনে রেখে এবার সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আগে ওয়েবক্যাম দিয়ে ভোটারদের ছবি তোলা হতো। এতে ছবিতে কিছু অস্পষ্টতা রয়েছে। এখন আধুনিক ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। এখনকার ছবি স্বচ্ছ ও সুন্দর হয়। যাদের এনআইডি কার্ডে পুরোনো ছবি রয়েছে, তারা চাইলেই নির্বাচন কমিশনে এসে ছবি পরিবর্তন করে নিতে পারেন। সেবা নিতে সরকারি ফি ব্যাংকে জমা দেওয়া ছাড়া অতিরিক্ত কোনো টাকা কাউকে দেবেন না।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell