রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ভোলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,নিহত ১,আহত ৫০

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আবদুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এসময় পুলিশসহ অন্তত ৫০জন আহত হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকালে মহাজনপট্টি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এসময় পুলিশ বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে।

এদিকে সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে।

 

স্থানীয় সুত্র জানিয়েছে, রোববার  সকাল ১১টার দিকে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি  অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছিল জেলা বিএনপি। শহরের মহাজনপট্টিতে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় একজন। বাকিরা চিকিৎসাধীন।

ভোলা সদর হাসপেতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজা তাসমিন ঐশী বলেন, হাসপাতালে ভর্তি করার আগেই গুলিবিদ্ধ একজন মারা যান। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও ২০ জন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, বিএনপি নেতাকর্মীদের বার বার শান্তিপূরর্ণ সমাবেশ করার কথা বলার পরেও তারা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার সেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ১৩ জন পুলিশ আহত হয়েছে। এছাড়াও বিএনপির একজন নিহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, পুলিশ বিনা কারণে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। এতে আমাদের একজন কর্মী নিহত এবং শতাধিক আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে সংঘর্ষের পর থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell