মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৯
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ভ্যান হারানো অসহায় সেই ভ্যান চালক চাঁন মিয়া পেলেন নতুন ভ্যান

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

 

ভ্যান হারানো অসহায় সেই ভ্যান চালক চাঁন মিয়া পেলেন নতুন ভ্যান

ভ্যান হারিয়ে পুরোপুরি বেকার ও অসহায় হয়ে পড়া সেই ভ্যান চালক চাঁন মিয়া পেলেন নতুন ভ্যান। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ তাকে নতুন একটি ভ্যান বানিয়ে দিয়েছেন।

রোববার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ওই ভ্যান হস্তান্তর করা হয়।

জানা গেছে, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক চাঁন মিয়া (৩৮) এর ভ্যানটি চুরি হয় ৪ মাস আগে। এর পর পুরো বেকার ও অসহায় হয়ে পড়েন চাঁন মিয়া। ১ ছেলে ও ২ মেয়ে আর স্ত্রী নিয়ে ৩ বেলা খাবার জুটানো কষ্ট হয়ে যায় তার। স্থানীয় বাসিন্দারা কিছু সাহায্য তুলে দেন যা দিয়ে বাজার-ঘাট করে সংসার চালিয়েছেন এতদিন। বিষয়টি স্থানীয় কয়েকজন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর নজরে আনলে তাকে নতুন ভ্যান দেয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।

নতুন ভ্যান পেয়ে চাঁন মিয়া জানান, “আমি যে কত খুশি তা বলে আপনাদের বুঝাতে পারবো না। আমি বাচ্চাদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। শারীরিক সমস্যার কারণে আমি মাঠে ঘাটে কাজ করতে পারি না, এই ভ্যান চালানোই আমার পেশা। এখন আমি আবার এই ভ্যান চালিয়ে বাল বাচ্চা নিয়ে খেয়ে পরে বাঁচতে পারবো। ”

“আমরা করবো জয়” এর সভাপতি ডা. আহমেদ সৌরভ জানান, “আমরা এর আগে ১৪ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। চাঁন মিয়া ১৫ তম ব্যাক্তি যাকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। মোট ৫১ হাজার টাকা ব্যয়ে তাকে একটি অটো ভ্যান দেয়া হয়েছে। এই টাকার পুরোটাই আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খী সদস্যদের দেয়া। এখানে সরকারী বা বেসরকারী কোন প্রতিষ্ঠানের সহায়তা নেই। ”

ভ্যান হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তমিজউদ্দিন তাজ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেল, আমরা করবো জয় এর সভাপতি আহমেদ সৌরভ, সাধারণ সম্পাদক মো. শরীফ খান, সদস্য মহুয়া ইসলাম ও সাকিব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell