শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান ও মালামাল রাখার গুদাম আগুনে পুড়ে ছাই।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ
  • ৬৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।খুলনার তেরখাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান ও মালামাল রাখার গুদাম আগুনে পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতির হয়ে বলে ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এক ঘণ্টা চেষ্টারপর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে সুধীর সাহা, কালু সাহা, হামিদ শেখের মুদির দোকান, অসীম সাহার রাইচ মিল, ইশারুলের চালের দোকান, বিধান সাহার টিনের দোকান, রাইচ মিল, তেল-পেট্রোল-চালের গোডাউনসহ অন্তত ১৫ দোকান পুড়ে যায়।

তেরখাদা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক কচি বলেন, মুদি দোকানদার সুধির সাহা দোকানে পিচ গলাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।

রূপসার সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূর ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মিলিয়ে ১০-১৫ দোকান, রাইচমিল ও মালামালের গুদাম পুড়ে যায়।

তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, কয়েকটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। কিছু দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell