শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

মঙ্গলবার যে যে কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২১, ৯:২৬ অপরাহ্ণ
  • ৬৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মঙ্গলবার যে যে কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন সোমবার (১ নভেম্বর) শুধু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচি চলে।

তবে মঙ্গলবার (২ নভেম্বর) থেকে রাজধানীর ৮টি কেন্দ্রে একযোগে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশে জারি করা হয়েছে।

এতে বলা হয়, টিকা দেওয়া শুরু হবে সকাল ৯টা থেকে। আর চলবে দুপুর ৩টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে থাকবে ১০টি বুথ। প্রতিটি বুথে আনুমানিক ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের দুইটি কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।

মঙ্গলবার যে যে কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র: এ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে স্যার উইলসন স্কুলের শিক্ষার্থীরা।

সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: এখানে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ কেন্দ্রে টিকা পাবে স্যার উইলসন স্কুলের শিক্ষার্থীরা।

চিটাগং গ্রামার স্কুল কেন্দ্র: এ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিটাগং গ্রামার স্কুল, বটমী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।

ঢাকা কমার্স কলেজ কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা কমার্স কলেজ, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।

কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বিসিএসআইআর হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সাউথ ব্রিজ স্কুল কেন্দ্র: এখানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাউথ ব্রিজ স্কুল, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।

স্কলাসটিকা স্কুল কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কলাসটিকা স্কুল এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা টিকা পাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell