শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৭
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মঞ্চে পারফর্ম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ মিশিয়ে বাজিয়ে চলে গেলেন না ফেরার দেশে গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
  • ২৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মঞ্চে পারফর্ম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ মিশিয়ে বাজিয়ে চলে গেলেন না ফেরার দেশে গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু

রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছিলেন গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। হঠাৎ অসুস্থ বোধ করেন।

স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক জানান,  হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিনহাজ আহমেদ পিকলু।

গিটারিস্ট পিকলুর বন্ধু সিফাত আলতামুস জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পিকলুর মৃত্যু হয়।

এছাড়া পিকলুর মৃত্যুর খবর সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা।

ফেসবুকে রাফা লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। ’

হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করে রাফা বলেন, ‘আজ (শুক্রবার দিবাগত রাত) স্টেজেই পারফর্ম করার সময় এটা হয়েছে, হার্ট অ্যাটাক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর খবরটা এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ভাবতে কষ্ট হচ্ছে যে তিনি স্টেজে ছিলেন, তার সবটুকু উজাড় করে দিচ্ছিলেন, যেমনটা সবসময় করতেন। তিনি ছিলেন মিউজিকের জন্যই জন্মানো একজন মানুষ, শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রাণ মিশিয়ে বাজিয়েছেন। ’

শোকস্তব্ধ রাফা লিখেছেন, ‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না। ’

আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি ফ্রম হেল’, ‘নির্বোধ’সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell