রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪০
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

মদনপুরে মাদক সেবনে বাধা প্রদানের জের ধরে ৪শিক্ষার্থীকে কুপিয়ে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৮, ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
  • ৬২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে মাদক সেবনে বাধা প্রদানের জের ধরে ৪শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্নক আহত করেছে বখাটে সন্ত্রাসী অহিদউদ্দিনগং। আহতরা হচ্ছে- মদনপুর ইউনিয়ন মাষ্টারবাড়ি এলাকার শাহজাহান মিয়ার কলেজ পড়ুয়া ছেলে শামীম (২২) ও স্কুল পড়ুয়া ছেলে আরিফ (১৬), একই এলাকার ছিদ্দিকুর রহমানের স্কুল পড়ুয়া ছেলে লিমন (২০), মৃত কাঞ্চনগাজীর ছেলে আবুল হোসেন (৪৫)।

আহত শিক্ষার্থীদের মুমুর্ষ অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যেও আবুল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত ডাক্তার। শনিবার বিকেলে মদনপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডস্থ মাষ্টারবাড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত স্বজনরা জানান, উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাষ্টারবাড়ি এলাকার শীর্ষ মাদক সন্ত্রাসী অহিদউদ্দিনগং প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। এ সময় একই এলাকার নাজিম উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র শামীম ও তার ভাই রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র আরিফ, নাজিম উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র লিমনসহ তার সহপাঠিরা প্রতিবাদ করে।

মাদক সন্ত্রাসী অহিদউদ্দিন ওই শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। কলেজ ছাত্র শামীমের সাথে মাদক সন্ত্রাসী অহিদের তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে অহিদ, ইরফান, ইমরান, শফিকুল, আবু ছিদ্দিক, সাগর, সোহাগসহ ১০/১২জনের একটি মাদক সিন্ডিকেট ধারালো রামদা,কেচি ও রড দিয়ে কলেজ ছাত্র শামীমসহ ৪ শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্নক জখম করে।
এ সময় আহত শিক্ষার্থীদের আর্ত চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা প্রান নাশের হুমকি দিয়ে চম্পট দেয়। আশংকাজনক অবস্থায় আহত ৪ শিক্ষার্থীদের বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত আবুল হোসেনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell