বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে চুনকা কুটিরে মুক্তিযোদ্ধারা।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে চুনকা কুটিরে মুক্তিযোদ্ধারা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নেতৃত্বে তার বাসভবনে ছুটে আসেন নারায়ণগঞ্জের জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা। বুধবার ( ৪ আগষ্ট ) বিকেলে মেয়র আইভীর দেওভোগের বাড়ি চুনকা কুটিরে আসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা এবং মেয়র আইভীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময়ে মরহুমা মমতাজ বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা। এসময়ে মেয়র আইভীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, সদর উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মহর আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধারা । উল্লেখ্য, গত ( ২৬ জুলাই ) বিকেলে তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell