শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় কাটলো ছাত্রলীগ নেতার হাতের রগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২৩, ২:৩৫ পূর্বাহ্ণ
  • ৩২৭ ০৯ বার দেখা হয়েছে

 

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় কাটলো ছাত্রলীগ নেতার হাতের রগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মো. মোফাজ্জল হোসেন (২৮) নামে এক ছাত্রলীগ নেতার ওপর হামলা হয়েছে। এসময় প্রতিপক্ষের ছুরির আঘাতে তার হাতের রগ কেটে গেছে।

সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে গৌরীপুর পৌর শহরে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোফাজ্জল হোসেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলীর ছেলে।

আহতের বাবা হযরত আলী বলেন, দুপুরের দিকে আমার ছেলে পৌর শহরের কলাবাগান এলাকার বাসা থেকে বাজারে যাচ্ছিল। পথে স্থানীয় সন্ত্রাসী পাভেলসহ কয়েকজন তার ওপর পরিকল্পিতভাবে হামলা করে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার চেষ্টা হলে সে বাম হাত দিয়ে প্রতিহত করে। এতে আমার ছেলের হাতে রগ কেটে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে সফর উপলক্ষে গত ১ মার্চ বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রস্তুতি সভায় আমাকে ছুরিকাঘাত করে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন। এই হামলার ঘটনায় ২ মার্চ গৌরীপুর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমার ওপর ছুরিকাঘাতের ঘটনার ১৯ দিন পর ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে। প্রতিপক্ষের সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell