শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ময়মনসিংহে কবরস্থান থেকে কুড়িয়ে পাওয়া নবজাতককে চিকিৎসক দম্পতি দত্তক নিলেন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
  • ৩০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

 

ময়মনসিংহে কবরস্থান থেকে কুড়িয়ে পাওয়া নবজাতককে চিকিৎসক দম্পতি দত্তক নিলেন

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে থাকা একটি কবরস্থানে কুড়িয়ে পাওয়া নবজাতককে দত্তক নিয়েছেন এক চিকিৎসক দম্পতি।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় সমাজসেবা কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে চিকিৎসক দম্পতির হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও অরুণ কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দত্তক নেওয়ার বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় শনিবার (২ মার্চ) রাতে শিশু কল্যাণ বোর্ডের সভা হয়। সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক সচ্ছলতা ও সামাজিক অবস্থান যাচাই-বাছাই করে তাদের কাছে নবজাতকটি দত্তক দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, ‘বর্তমান সমাজব্যবস্থা ও শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে একটি নিঃসন্তান ও সচ্ছল দম্পতিকে বেছে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।’

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় নান্দাইলের মুশুলি ইউনিয়নের রসুলপুর গ্রামে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় একটি কবরস্থানে কান্নার আওয়াজ শুনতে পান সুরুজ মিয়া নামের এক ব্যক্তি। তিনি ইজিবাইক থামিয়ে সেখানে গিয়ে কবরের ওপর একটি নবজাতক দেখতে পান। পরে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন, শিশুটির বয়স ২-৫ দিন হতে পারে। সে সম্পূর্ণ সুস্থ ও সবল রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell