শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ময়মনসিংহে বড় ভাই মাকে গালি, প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩১, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
  • ৪২৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

ময়মনসিংহে বড় ভাই মাকে গালি, প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি।। মাকে গালি, প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা ময়মনসিংহের ভালুকায় বড় ভাইয়ের দায়ের কোপে আহত কৌশিক আহমেদ (৩৭) নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর থেকে বড় ভাই কাউসার আহমেদ (৪০) পলাতক। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ২১ জানুয়ারী ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৌশিক আহমেদ ওই এলাকার আলী আহমেদের ছেলে। আসামি কাউসার আহমেদ নিহতের বড় ভাই। ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ভাই কাউসার আহমেদ ও ছোট ভাই কৌশিক আহমেদ একসঙ্গে ফিশারি ও ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। সম্প্রতি সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কাউসার আহমেদ তার মা কুলসুম বেগম গালাগালি করেন। কৌশিক আহমেদ এর প্রতিবাদ করেন। এনিয়ে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাউসার দা দিয়ে ছোট ভাই কৌশিকের ডান পায়ের হাঁটুর ওপরে কোপ দেন। স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে তিন আগে ছুটি নিয়ে কৌশিক তার শ্বশুরবাড়ি চলে যান। রোববার রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন কৌশিক আহমেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান। এসআই কাজল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell