রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৭
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজনে-ফুটবলাররা লাল দল ও সবুজ দলের ব্যানারে এই প্রীতি ম্যাচ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২৪, ১:২১ পূর্বাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজনে-ফুটবলাররা লাল দল ও সবুজ দলের ব্যানারে এই প্রীতি ম্যাচ

ঢাকা মহানগর প্রতিনিধি।।

প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করেছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ। সাবেক তারকা ফুটবলাররা লাল দল ও সবুজ দলের ব্যানারে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। বাফুফে ভবন সংলগ্ন এই ম্যাচ ঘিরে সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

ম্যাচের বিরতির সময় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বাফুফে সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর। ঐতিহ্য অনুসারে আমরা এই ম্যাচ আয়োজন করেছি জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মাধ্যমে। জাতীয় দলের অনেক সাবেক খেলোয়াড় বাফুফেতে নির্বাচিত হয়ে এসেছেন। আমি মনে করি, এটা বড় একটা উদ্যোগ ও বড় আয়োজনের জায়গা।’

সামনে দেশের বিভিন্ন জায়গায় এমন আয়োজন করা হবে জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আগামীতে বিজয় দিবসের এই ম্যাচ দেশের বিভিন্ন স্থানে আয়োজনের চেষ্টা থাকবে। কারণ, বিভিন্ন জয়গায় আমাদের সাবেক খেলোয়াড়রা থাকেন। সবাইতো ঢাকায় থাকেন না। বিজয়টা তো সবার।’

সাবেক খেলোয়াড়দের মধ্যে যারা এই ম্যাচে অংশ নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- ইমতিয়াজ আহমেদ নকীব, নজরুল ইসলাম, রিতু, আবু ফয়সাল, আজমল হোসেন বিদ্যুৎ, আলমগীর, জাকির হোসেন, জাহেদ পারভেজ, আবদুল কাউয়ুম সেন্টু, ফিরোজ মাহমুদ টিটু, ওয়ালি ফয়সাল, সাইফুর রহমান খোকন, আমিন রানা, আতিকুর রহমান, নিজাম মজুমদার, মজিবর রহমান ডন, জাহিদ হাসান এমিলি, নয়ন, প্রাণতোষ কুমার, অমিত খান শুভ্র, মিলন, রোকনুজ্জামান কাঞ্চন, মামুন মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন ছাইদ হাছান কানন, গোলাম গাউস, মাসুদ রানা, সত্যজিৎ দাশ রুপু, সম্রাট হোসেন এসিলি, ইকবাল হোসেন, সাইফুর রহমান মনি। বাফুফের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন স-হসভাপতি সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ করিম, সদস্য টিপু সুলতান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ম্যাচে লাল দল ৩-১ গোলে হারিয়েছে সবুজ দলকে। লাল দলের গোল করেছেন প্রাণতোষ কুমার দাস, আমিন রানা ও রোকনুজ্জামান কাঞ্চন এবং সবুজ দলের গোলদাতা মিলন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell