মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা
মাহমুদুল হাসান চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধ।
অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চৌহালী থানা, উপজেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চৌহালী সরকারি কলেজ শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মো, হাসিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোন্নাফ আলী, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা, মো, সাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো, রিয়াজ হোসেন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক মো,খালিদ মাহমুদ,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেহেদী হাসান, পরিসংখ্যান অফিসার মোঃ সোহেল রানা, তথ্য আপা তামান্না হকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এছাড়াও ভাষা সৈনিক আঃ মতিন এর জন্মভুমি উমারপুরে শৈলজানা নিম্ন মাধ্যমিকের প্রধান শিক্ষক মো, মাসুদ এর নেতৃত্বে নতুন শহিদ মিনারে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন এলাকার ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।