রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মহামারির সময়ে অনলাইন শিক্ষা ‘নতুন স্বাভাবিক’ হিসেবে বিকশিত : প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২১, ১০:০৩ অপরাহ্ণ
  • ৬৩৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। প্যারিস (ফ্রান্স) থেকে: সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক পাবলিক পণ্য’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সুযোগ না থাকায় সংকটকালীন সময়ে দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষা বিশ্বে নতুন বৈষম্য সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ইউনেস্কো সদর দপ্তরে ৪১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের কষ্টার্জিত অর্জনকে নষ্ট করছে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রেখা প্রকাশ করেছে। ইউনেস্কোর মতে, স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত। মহামারির এই সময়ে অনলাইন শিক্ষা ‘নতুন স্বাভাবিক’ হিসেবে বিকশিত হয়েছে। যদিও এটি নতুন বৈষম্য সৃষ্টি করছে।

শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলো দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে চলে যেতে পারে। কিন্তু উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো সম্পদ ও প্রযুক্তির অভাবে আরও পিছিয়ে পড়েছে। এটি স্কুলে স্বাক্ষরতার হার, যুব ও প্রাপ্ত বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে গত এক দশকের অর্জনকে বিপন্ন করে তুলেছে।

দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক পাবলিক পণ্য’ হিসেবে ঘোষণা করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে এ বিষয়ে অংশীদারিত্ব এবং সম্পদের জন্য অগ্রাধিকার দিয়ে সরকার, বেসরকারি সেক্টরসহ অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell