রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

মহাসড়কের পাশ থেকে মরদেহের সঙ্গে স্কচটেপ দিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
  • ১৩৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

মহাসড়কের পাশ থেকে মরদেহের সঙ্গে স্কচটেপ দিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে জাকির হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে স্কচটেপ দিয়ে ১০ কেজি গাঁজা পেঁচানো ছিল।

রোববার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহ ‍উদ্ধার করা হয়। জাকির চুনারুঘাট উপজেলায় বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পৃথক সড়ক দুর্ঘনায় আচার বিক্রেতা ও মাদক কারবারি দু’জনের মৃত্যু হয়েছে। একজনের মরদেহে স্কচটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা পাওয়া যায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাদিউল ইসলাম  জানান, রোববার সকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়। তার শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে মাদক নিয়ে যাচ্ছিলেন জাকির। পথে কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সকালে আজমিরীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মকবুল মিয়া (৪০) নামে এক আচার বিক্রেতার মৃত্যু হয়েছে। মকবুল মিয়া আচার বিক্রি করার জন্য ইজিবাইকে করে বাড়ি থেকে জেলা সদরে যাচ্ছিলেন। পথে পশ্চিমবাগ গ্রামের কাছে ইজিবাইক আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। এ অবস্থায় মকবুলকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আজমিরীগঞ্জ পৌরসভার নোয়ানগর এলাকার মুক্তিযোদ্ধা মনকুশ মিয়ার ছেলে।

দুপুরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell