রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৭, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
  • ৯৫ ০৯ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে রফিকুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. নুর ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা।  

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

এর আগে সোমবার (২৬ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ বাংলা বাজার এলাকায় র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১১ সদর কোম্পানি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

মো. নুর ইসলাম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাবসুখানগড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।  


প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাতে সংঘবদ্ধ একদল ডাকাত টাঙ্গাইল সদর থানার বাসাখানপুর এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর পিকআপভ্যানসহ ছয়টি গরু লুট করে ফিরছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশের টহল টিম বেশ কয়েকটি স্থানে আটকের চেষ্টা করে। ঝাঐল ওভার ব্রিজ এলাকায় গাড়িসহ তাদের আটকের জন্য পুলিশ চেকপোস্ট বসায়। পিকআপভ্যানটি নিয়ে ডাকাতরা তখন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তার বেরিকেড ভেঙে বামদিকে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য রফিকুলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  

এতে রফিকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল মারা যান তিনি।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell