শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা,থানায় মা-বাবার আত্মসমর্পণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
  • ১০৮ ০৯ বার দেখা হয়েছে

মাদকাসক্ত ছেলে নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। একইভাবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরেও ঘরে ভাঙচুর করে মা-বাবাকে পেটাতে থাকেন।ত্যক্ত-বিরক্ত মা-বাবা সামলাতে না পেরে শেষমেষ একমাত্র ছেলেকেই পিটিয়ে হত্যা করেছেন। এরপর থানায় এসে করেছেন আত্মসমর্পণ।

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন।  

হত্যাকাণ্ডের শিকার তরুণটি হলেন হাসান গাজী (২০)। তার বাবার নাম জাফর গাজী গাজী (৪৮), আর মা নাজমা বেগম (৪০)।  

প্রতিবেশীরা জানান, দুই কন্যা ও এক ছেলের জনক-জননী জাফর ও নাজমা দম্পতি। দুই কন্যার বিয়ে হয়েছে। একমাত্র ছেলেকে নিয়ে বাস করেন তারা। ছেলে হাসান মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারধর করতেন। মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে স্ত্রী নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন ছেলে হাসান। তখন একটি পাইপ দিয়ে হাসানের মাথা ও ঘাড়ে পেটানো হয়। এতে ঘটনাস্থলে হাসান মারা যান। পরে স্বামী-স্ত্রী দুইজন থানায় যান।  

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান, তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছেন। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell