বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স-ফেনীতে জেলার নবাগত পুলিশ সুপার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ
  • ২০৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স-ফেনীতে জেলার নবাগত পুলিশ সুপার

ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের পুলিশ সাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ মতবিনিময়কালে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ফেনীবাসীর নিরাপত্তা বিধান করা।

এজন্য আমি পুলিশ সুপার হিসেবে আমার টিমের সকল সদস্যদের নিয়ে জেলার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

 

তিনি বলেন, ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে যারাই হামলা করেছে, প্রাণ ঝরিয়েছে কেউই রেহায় পাবে না। ক্রমান্বয়ে সবার বিরুদ্ধেই মামলা হবে। সবাইকে আইনের আওতায় আসতে হবে। তিনি আরও বলেন, যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হবে। ইতোমধ্যেই যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। পুলিশ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে জেলার সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে।

এ সময় নবাগত পুলিশ সুপার আরও বলেন, আমরা রাষ্ট্রের আইন ও বিধিবিধানের মধ্যে দিয়ে ফেনীর প্রত্যেকটা ক্ষেত্রকে সম্মান জানাতে ও সম্মান রাখতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। পুলিশ এবং সাংবাদিকদের কাজে অনেক মিল রয়েছে। তাই আমরা সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণে কাজ করতে করবো।

এছাড়া গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার কিলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে ফেনী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা শুরুতে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন নবাগত এ পুলিশ সুপার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell