সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

মাদক বিক্রিতে বাধা,চাচাকে এলোপাতাড়ি নির্যাতন দুই ভাতিজা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাদক কারবারি দুই সহোদর মানিক মাতুব্বর আর বাবুল মাতুব্বর। এলাকায় কেউ বাধা দিলেই তার ওপর চালানো হয় নির্মম নির্যাতন।

এমনকি তাদের হাত থেকে রেহাই পান না পরিবারের সদস্যরাও। কথায় কথায় রামদা নিয়ে তাদের ওপর চড়াও হয় এই দুই ভাই। এতে অতিষ্ঠ তাদের আত্মীয়স্বজনসহ এলাকাবাসী। সর্বশেষ মাদক ব্যবসায় বাধা দিয়ে নির্মম হামলার শিকার হয়েছেন চাচা আনছার মাতুব্বর (৪০)। তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন মানিক ও বাবুল।

 

গত শনিবার (২৭ আগষ্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। আনছার ওই গ্রামের মৃত মজিদ মাতুব্বরের ছেলে। আর হামলাকারী মানিক আর বাবুল আহত আনছারের চাচাতো ভাই সোবহান মাতুব্বরের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আহতের ছোট ভাইয়ের স্ত্রী ময়ূরী বেগম ও  ভাতিজা রহিম মাতুব্বর বলেন, আনছার আর মানিক-বাবুলের বাড়ি পাশাপাশি। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। কিন্তু প্রতিদিন মানিক-বাবুলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে লোকজন মাদক দ্রব্য কিনতে আসে। রাত-দিন ২৪ ঘণ্টা মাদকসেবীরা আমাদের বাড়ির উঠান দিয়ে যাওয়া-আসা করে। তাদের বেপরোয়া চলাচলের কারণে বাড়ির নারীরা আতঙ্কে থাকেন। ২০-২৫ দিন আগে আনছার বাড়ির ওপর দিয়ে মাদকসেবীদের চলাচল করেত নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের একটি ভ্যান চুরি করে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বাবুল ও মানিকের সঙ্গে আনছারের কথা কাটাকাটি হয়। গত শনিবার বিকেলে বাড়ির সামনে রসুলপুর কুমার নদীর ঘাটে পাট ধোয়ার কাজ করছিলেন আনছার। এ সময় মানিক ও বাবুলসহ তার সহযোগীরা সেখানে এসে আনছারকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে র অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন।

মানিক ও বাবুলের চাচা জামাল মাতুব্বর বলেন, ওরা আমার আপন ভাতিজা। কিন্তু ওদের মাদক কারবারের বিরোধী আমি। যে কারণে ওরা আমাকে দেখতে পারে না। পুরো এলাকার যুব সমাজ নষ্ট করছে ওরা। মাদক কারবারে কেউ বাধা দিলে তাকে ওরা মারধর করে। কথায় কথায় রামদা নিয়ে সবার ওপর চড়াও হয়। এরই ধারাবাহিকতায় আমার চাচাতো ভাই আনছারকে কুপিয়ে জখম করেছে।

মানিক ও বাবুলের দাদা হামেদ মাতুব্বর বলেন, আমার নাতী মানিক ও বাবুল মাদক কারবারি। এলাকাকে ওরা নষ্ট করে ফেলছে। অনেক চেষ্টা করেছি ওদের ভাল করতে। কিন্তু ওরা ভাল হবে না। ওদের মাদকের ব্যবসায় বাধা দিলে উল্টা আমাদের ভয় দেখায়। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, এ ঘটনায় থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পরে হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell