বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

মাদক ব্যবসায়ীদের ২৪ ঘন্টার সময় দিচ্ছি অভিবাবকদের সাথে নিয়ে যদি সুপথে ফিরে না আসে, কঠোর ব্যবস্থা নেবো-মাওলানা ফেরদাউসুর রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ণ
  • ১০৩ ০৯ বার দেখা হয়েছে

 

মাদক ব্যবসায়ীদের ২৪ ঘন্টার সময় দিচ্ছি অভিবাবকদের সাথে নিয়ে যদি সুপথে ফিরে না আসে, কঠোর ব্যবস্থা নেবো-মাওলানা ফেরদাউসুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি(সিদ্ধিরগন্জ)

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বহমান বলেছেন, যারা সমাজে এই ঘৃণ্য কাজ করে তারা আমাদেরই সন্তান। তারা কোন না কোন ভুলেই এ পথে পা বাড়িয়েছে। আমার হাতে থাকা এই কাগজে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে। তাদের আগামি ২৪ ঘন্টার সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তারা মসজিদের ইমাম, মুরব্বী, অভিবাবকদের সাথে নিয়ে যদি সুপথে ফিরে না আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি প্রশাসনকে সহযোগিতা করতে চাই। মাফক ব্যবসায়ী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। আমরা বিশ্বাস করি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই এই সমাজ থেকে অপরাধ দূর হবে। কোন দল তাদের কর্মীকে অপরাধ করার লাইসেন্স দেয়নি। বিবিসি বাংলায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা গভীর মনোযোগ দিয়ে শুনলে যে কোন মানুষের হৃদয়কে নাড়া দেবে। এমন কোন সেক্টর নেই যা নিয়ে তারেক রহমান বলেননি। তিনি মসজিদ, মাদ্রাসা, আলেমদের কথাও তুলে ধরেছেন। তার বক্তব্যেই স্পষ্ট তিনি আগামি দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চান। আমরাও তারেক রহমানকে সহযোগিতা করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এ সময় উপস্থিত ছিলেন হাজী মজিবুর রহমান, সাত্তার মোল্লা, আওলাদ হোসেন, সাদেক, মোখলেসুর রহমান, ইসমাঈল, সালাউদ্দিন, জয়নাল আবেদীন, হাশেম, ইমাম, মুফতি যুবায়ের বিন রফিক কাসেমী, মুফতি সাজ্জাদ, মুফতি সালাউদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell