বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি বখাটেকে ৩ মাসের কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৬, ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ
  • ৫৫১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহের ফুলপুরে এক মাদরাসাছাত্রীকে (১৪) শ্লীলতাহানি করার অভিযোগে ইউসুফ মিয়া (২৪) নামের এক বখাটেকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া উপজেলার কাজিয়াকান্দা (মাদরাসা-সংলগ্ন) এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ওই কিশোরী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বাড়ি ফিরছিল। পথে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে আসতেই বখাটে ইউসুফ মিয়া তাকে শ্লীলতাহানি করেন। পরে ওই কিশোরী চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পরে।  এসময় স্থানীয়রা বখাটেকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে পাঠান। পরে ভ্রাম্যমণ আদালত পরিচালনা করে ইউসুফ মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell