শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মাদ্রাসায় শিশু ছাত্র কে বলাৎকার ২ মাদ্রাসা শিক্ষক কে গণপিটুনি-থানায় গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৫, ৩:৫৬ পূর্বাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

মাদ্রাসায় শিশু ছাত্র কে বলাৎকার ২ মাদ্রাসা শিক্ষক কে গণপিটুনি-থানায় গ্রেফতার

সিদ্ধিরগাঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের  জালকুড়ি সিদ্ধিরগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আটককৃত শিক্ষক হলেন ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৩ অক্টোবর রাতে মাদ্রাসার তৃতীয় তলায় বাথরুমের ভেতরে ওই শিশু ছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলাৎকার করে সাইফুল ইসলাম। ঘটনার পর ভিকটিম শিশুটি মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে বিষয়টি জানালে, তিনি উল্টো শিশুটিকে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয় দেখান ও চুপ থাকতে বাধ্য করেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে বুধবার রাতে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির পরিবারকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।” এদিকে স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির গাফিলতির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কঠোর শাস্তির দাবি করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভিকটিম শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell