বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৭
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ,শিক্ষক পলাতক

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১১, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

 

 

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ,শিক্ষক পলাতক

জামালপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ বিকেলের দিকে শিশুটি মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুরের মেলান্দহে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।  বুধবার (১০ মে) বিকালে উপজেলার কোনামালঞ্চ মসজিদে ওই শিক্ষকের থাকার ঘরে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত শরিফুল কোনামালঞ্চ কুরআন ও সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বিকেলের দিকে শিশুটি মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

 

সেখানে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরেও অবস্থা অবনতি হলে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell