মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

মাধবপুরে-ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পাষণ্ড স্বামী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২১, ৩:৪১ অপরাহ্ণ
  • ৩৪৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ: হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরব ফেরত ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পারভীন আক্তার (৩৫)। তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।

জানা যায়, প্রায় ৭ বছর আগে পারভীনের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেন (৪০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তকদির শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন। এরই মধ্যে তাদের দুটি সন্তান জন্ম হয়। আর্থিক অসচ্ছলতার কারণে কয়েক বছর আগে পারভিন সৌদি আরবে পাড়ি দেন। প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি আরব থেকে দেশে ফেরত আসেন। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।

মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে পারভিন তার দু সন্তান কে নিয়ে ঘরে ঘুমাতে যান। রাত প্রায় ১টার দিকে পাষণ্ড স্বামী তকদির হোসেন তার স্ত্রী পারভীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পারভিনের শিশু বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা এসে পারভীনের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। ঘটনা ঘটিয়ে পাষণ্ড স্বামী পালিয়ে যায়।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell