রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় হুমায়ুন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুরে উপজেলার শাহেব বাড়ি গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন মাধবপুর উপজেলায় রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, হুমায়ুন মহাসড়ক দিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সাহেব বাড়ি গেটে পৌঁছার পর একটি পিকআপ ভ্যান হুমায়ুনের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell