শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে-বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে-বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা যায়। বাংলাদেশ এবং ভারত এর রোল মডেল। এই দুই দেশ জল এবং স্থল সীমানার দীর্ঘদিনের জটিলতা আলোচনার টেবিলে সমাধান করে তা প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বময় শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। গাজায় হতাহতের পাশে যেমন দাঁড়াতে হবে, তেমনই মিয়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে আসা সেদেশের নাগরিকদের তাদের মাতৃভূমিতেও প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে উন্নয়নশীল দেশগুলোর জোট জি-টোয়েন্টির ভার্চুয়াল লিডারস সামিটে গণভবন থেকে যুক্ত হয়ে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বহুজাতিক উন্নয়ন ব্যাংক গঠন করে অবকাঠামো, জলবায়ু এবং প্রযুক্তি খাতে সহায়তায় উন্নয়নশীল দেশগুলোর এই জোটের এগিয়ে আসাকে স্বাগত জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ৩৫ তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ নানা সংকট মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

 

সরকারপ্রধান বলেন, এই সম্মেলনের প্রতিপাদ্য ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ আমাদের সবাইকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আবাস হিসেবে পৃথিবীকে গড়ে তোলার প্রেরণা জোগাবে।

শেখ হাসিনা বলেন, ইউরোপে বর্তমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় নামিয়েছে এবং এ দুর্দশা চলছেই।

তিনি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে বলেন, দেড়মাস ধরে আমরা ফিলিস্তিনে নির্দয় গণহত্যা দেখছি, যেখানে এরই মধ্যে হাজার হাজার নারী-পুরুষ নিহত হয়েছেন এবং দুঃখজনকভাবে পাঁচ হাজারেরও নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, যা বিশ্বকে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের সম্মেলনে উপস্থিত বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাই, আপনারা এক হয়ে এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলুন। একই সঙ্গে নির্মমতার শিকার ভুক্তভোগীদের কাছে যেন অবিলম্বে নির্বিঘ্নে মানবিক সহায়তা সরবরাহ হয়, সেই ব্যবস্থাও করতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell