মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৩
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মানিকগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা,পলায়ন স্বামীর

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১২, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

মানিকগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা,পলায়ন স্বামীর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান স্বামী রাজু বয়াতি (৩০)। রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্বভাকুম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা আক্তারের বড় বোন সুচরিতা আক্তার জানান, তারা দুই বোন। তাদের কোনো ভাই নেই, বাবাও মারা গেছেন। ছয় বছর আগে মুক্তার সঙ্গে একই উপজেলার ধল্লা চরউলাইল গ্রামে পলাশ মিয়ার ছেলে রাজু বয়াতির বিয়ে হয়। তাদের ঘরে রিসান নামে পাঁচ বছরের একটি ছেলে আছে। বিয়ের পর থেকে মুক্তা স্বামী রাজুকে গাজীর গান গাইতে মানা করে আসছিলেন। এছাড়া রাজুর বিরুদ্ধে গোপনে একটি বিয়ে ও অন্য নারীদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকায় মুক্তার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

সুচরিতা আরও জানান, তিন দিন আগে তার মুক্তা রাগ করে স্বামীবাড়ি থেকে বাবাবাড়ি চলে আসে। শনিবার রাতে বাবাবাড়িতে এসে রাজু জোর করে মুক্তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চায়। এ সময় র‌্যাবের একটি টহল টিম তা দেখে বিষয়টি মীমাংসা করতে বলে। রোববার দুপুরে মুক্তার মা গোসলের জন্য বাড়ির বাইরে যান। এ সময় রাজু মুক্তাকে শ্বাসরোধে এবং ধারালো ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, হাসপাতাল থেকে বিকেল ৫টার দিকে তাদের জানানো হয় একটি মরদেহ আছে। সেখানে গেলে এ খুনের ঘটনা জানতে পারি। সুরতহাল করার সময় নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। সন্ধ্যায় মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে মুক্তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell