শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

মানুষের খাওয়ার কষ্ট আমরা হতে দেব না-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

মানুষের খাওয়ার কষ্ট আমরা হতে দেব না-প্রধানমন্ত্রী

বুধবার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা অনুরোধ করব, এখন যারা রেমিট্যান্স পাঠায়, তারা যেন হুন্ডিতে না পাঠিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠায়, সেই ব্যবস্থাটা করা।

প্রবাসীদের দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তো অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। যারা ব্যবসা-বাণিজ্য করতে চায়, তারা কিন্তু সেখানে বিনিয়োগ করতে পারে। সে জন্য পার্টনার খুঁজে নিয়ে এলে আরও ভালো হয়। বিনিয়োগ যত আসবে তত ভালো।

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ার কথা জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ ভালোই আসছে। বিদেশি বিনিয়োগ, সবার একটা ভালো আকাঙ্ক্ষা, বাংলাদেশের দিকে সবার দৃষ্টি। বিদেশি বিনিয়োগ বাড়ছে।

মানুষের যাতে খাওয়ার কষ্ট না হয় সেজন্য সরকারের আন্তরিকতার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, যত টাকা লাগুক, যেখান থেকে পারি, খাবার জিনিস আমরা কিনে নিয়ে আসছি। ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের একটু সমস্যা। আর তা না হলে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। … মানুষের খাওয়ার কষ্ট আমরা হতে দেব না।

দেশে মূল্যস্ফীতি কমতির দিকে জানিয়ে সরকার প্রধান বলেন, অর্থনৈতিক মন্দার ধাক্কা তো সব জায়গায় লেগেছে। বিশ্বব্যাপী মানুষের খুবই কষ্ট। মূল্যস্ফীতি বেড়ে গেছে। তবে আমাদের এই এখন কিছু মূল্যস্ফীতি কমেছে। একটু ভালোর দিকে।

এবার ফসল ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে ফসল ভালো হইছে। আমনও খুব ভালো হয়েছে, বাম্পার ফলন। এখন বোরো লাগানোর জন্য সবাই খুব ব্যস্ত।

দেশকে এগিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট সবাই খুব ভালো কাজ করছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell