মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

মামলা তুলে নিতে বাদী আব্দুল সালাম কে হুমকি দিচ্ছে চাঁদাবাজী মামলার আসামীরা-থানায় ডায়েরী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৫, ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

মামলা তুলে নিতে বাদী আব্দুল সালাম কে হুমকি দিচ্ছে চাঁদাবাজী মামলার আসামীরা-থানায় ডায়েরী

আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাদী আব্দুল সালাম কে হুমকি দিচ্ছে চাঁদাবাজী মামলার আসামীরা। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে আব্দুল সালাম বাদী হয়ে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং -৯২৬)করেন।

বাদী  আব্দুল সালাম জানান, ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকার রাবেয়া বেগম অনু, রাহাত, রাকিব, রাশিদুল ইসলাম সাগর, রাসেল ও শাওন সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আমি ফতুল্লা মডেল থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করি। যা এখনো চলমান রয়েছে।এমতাবস্থায় সোমবার(১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার সকল অভিযুক্তরা আমাকে শিয়াচর তক্কার মাঠে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পরর্যায়ে মারধর করিতে উদ্যত হয় এবং  আমার শার্টের কলার ধরিয়া টানা হেচড়া করে।

 

একপর্যায়ে রাবেয়া বেগম অনুর ইন্দনে ও পরামর্শে সকল বিবাদীগণ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ১৩/১৪ জন আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা স্বেচ্ছায় ২ দিনের মধ্যে তুলে না নিস তা হলে যেকোন সময় তোকে জীবনে শেষ করিয়া ফেলবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিবো মর্মে হুমকি প্রদান করে।

এ বিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক ওবায়েদুর জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনা প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell