শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে সন্ত্রাসী হামলা ভাঙচুর-অস্ত্রের কোপে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৪, ২০২৫, ৪:২০ পূর্বাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে সন্ত্রাসী হামলা ভাঙচুর-অস্ত্রের কোপে আহত

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন।

(৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন। এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ এ বিষয়ে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদেরও মারা হয়েছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell