শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৬
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

মাসদাইর বাজারের সাথে পান্নু হাজীর পাঁচ তলা বাড়ীর নিচ তলায় জমজমাট জুয়া ও মাদকের আসর

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১১, ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

মাসদাইর বাজারের সাথে পান্নু হাজীর পাঁচ তলা বাড়ীর নিচ তলায় জমজমাট জুয়া ও মাদকের আসর একটা সময় ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ক্লাবগুলোতে উন্মুক্ত ছিল মাদক-জুয়ার আসর।

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।

২০২০ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট ঢাকার অভিজাত ১৩টি ক্লাবসহ সারা দেশে সব ধরনের জুয়া খেলা নিষিদ্ধ করে রায় দেন। ক্যাসিনো সাম্রাজ্যেও ধস নামার পর জুয়ার কালচার আপাত দৃষ্টিতে নেই বলে মনে হলেও হালের তথ্য বলছে— কৌশল ও স্থান বদলে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জুয়া এবং মাদকের আসর বসছে।তবে আগে যেভাবে টাকার স্তূপ সামনে নিয়ে জুয়ার মজমা বসত এখন আর সেভাবে বসছে না। এখন টাকার লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে। হিসাব হচ্ছে খাতা-কলমে। খেলা শেষে জয়-পরাজয় অনুযায়ী ভাগবাটোয়ারা হচ্ছে টাকা। বর্তমানে এভাবেই জুয়ার আসর বসছে নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন শহরে।জানাযায় যে, মাসদাইর বাজারের সাথে পান্নু হাজীর পাঁচ তলা বাড়ীর নিচ তলায় কাইল্লা সাফুদ্দিন, গাজাখোর শাহআলম, ফেন্সি সালাম, বরিশ্যাইল্লা আলম, মালাউন লিটন ও বাচাঁল টিটু বিশ^াসের নেতৃত্বে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়া ও মাদকের আসর। আর ফেন্সি সালামের এই পাঁচ তলার তিন তলায় একটি গোপন অফিস কক্ষ আছে যেখানে ফেন্সিডিল,গাজা, মদসহ অনেক মাদক মজুত রাখা হয় বলে যানা গেছে। জুয়ার পাশাপাশি মাদক সেবনও করছে জুয়া খেলতে আসা এই সব জুয়ারীরা।নারায়নগঞ্জ সদর উপজেলার মাসদাইরের বিভিন্ন এলাকাসহ বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে বসে জমজমাট জুয়া ও মাদকের আসর আর প্রশাসনকে মোটা অংকের টাকা দিয়ে তা চালাচ্ছে কাইল্লা সাফুদ্দিন, গাজাখোর শাহআলম, ফেন্সি সালাম, বরিশ্যাইল্লা আলম, মালাউন লিটন ও বাচাঁল টিটু বিশ^াস। স্থানীয় দোকানদার ও বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে বাজার এলাকাতে জুয়া ও মাদকের আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ আমোদ ফূর্তি করতে আসে।এসবের ফাঁদে পড়ে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়। দোকানদারদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এদিকে জুয়া ও মাদকের কারণে দিন দিন বেড়েই চলেছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও।খেলতে আসা বেশিরভাগই উচ্চবিত্ত মানুষ। দূর দূরান্ত থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিন-রাত লক্ষ লক্ষ টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে এই বাণিজ্য।

Open photo

সেই সাথে চলছে মাদকসেবনের মহা উৎসব। ইদানিং দেখা যাচ্ছে মাসদাইর বাজারের আসর গুলোতে নামি-দামি মোটরসাইকেল নিয়ে যুবকদের আনাগোনা আগের চেয়ে অনেক বেশি। গভীর রাত পর্যন্ত এ আড্ডা দিতে দেখা যাচ্ছে।এসবের কারণে এলাকার চুরি ছিনতাই মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলছে। এমনভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এ জুয়ার কারনে পারিবারিক ভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে।এই বিষয় নিয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) বলেন, জুয়া ও মাদক ব্যবসা বন্ধে পুলিশ নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধীদের আটক করতে সক্ষম হচ্ছে। অপরাধী সে যত বড়ই হোক কোন ছাড় নেই পুলিশের কাছে। জুয়া ও মাদক নির্মূলের অবশ্যই সবাইকে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell