বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

মা-বাবা হলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

মা-বাবা হলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

গণেশ চতুর্থীর পরদিন মেয়েকে স্বাগত জানাতে পেরে গর্বিত তারা। আজ রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে এই তারকা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়েছে, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মুম্বাইয়ের ওই হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী দীপিকা। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা এই সুখবরের অপেক্ষায় ছিলেন। কয়েক দিন আগে বেবিবাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। সেই থেকে চলছিল দিন গণনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দীপিকা জানিয়েছিলেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই মা হতে পারেন, সে কথাই জানিয়েছিলেন অনুরাগীদের

দীপিকা-রণবীরের পরিচয় সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমা করেছেন তারা। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা ও রণবীর।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এখন পর্যন্ত এটাই তার শেষ সিনেমা। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন তিনি। বিরতি পর আগামী বছর আবার কাজে ফেরার কথা রয়েছে তার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell